জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে জামায়াত

image 197

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে এখনো অটল অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণের কয়েকটি বিষয়ে আরও স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করে পরবর্তী অবস্থান নির্ধারণ করব।”

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে এর তাৎপর্য অনেকটাই ম্লান হয়ে যাবে।

এর আগে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না; বরং নির্বাচন আরও উৎসবমুখর ও ব্যয় সাশ্রয়ী হবে।”

প্রধান উপদেষ্টা আরও জানান, গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন যথাসময়ে প্রণয়ন করা হবে।