ঢাকায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪৩ জন আটক।

image 198

রাজধানীতে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার

‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ৪৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলেও দাবি করেছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।