
রাজশাহীতে নিজ বাসায় ঢুকে তাওসিফ রহমান সুমন (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর ডাবতলা এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
নিহত তাওসিফ রহমান সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে।
ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, অভিযুক্ত ঘাতকও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।