ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া অভিমুখী ৪৯নং বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন

image 163

ময়মনসিংহের গৌরীপুরে জারিয়াগামী ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে বিকল হয়ে গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

হঠাৎ আগুন লাগায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ট্রেনটি থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে, পরে ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। বর্তমানে নতুন ইঞ্জিন সংযোজনের কাজ চলছে।

তিনি আরও বলেন, ইঞ্জিন পরিবর্তন সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।