বায়তুল মোকাররম মসজিদের আশপাশে ব্যানার, ফেস্টুন হাতে অবস্থান নিয়েছেন অনেকে

image 164

পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের আহ্বানে রাজধানীর পল্টনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণসমাবেশে অংশ নিতে নেতাকর্মীরা জমায়েত হচ্ছেন। বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

সোমবার সকাল ১১টার পর থেকেই ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের বায়তুল মোকাররম মসজিদের আশপাশে ব্যানার ও ফেস্টুন হাতে অবস্থান নিতে দেখা যায়।

জুলাই সনদের আইনি বাস্তবায়ন, নভেম্বরে গণভোট আয়োজন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি জানিয়ে এই সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসসহ আটটি দল।

এর আগে গত ৬ নভেম্বর এই দলগুলো প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবিতে একটি স্মারকলিপি পেশ করেছিল।