ডেঙ্গু পরিস্থিতি গুরুতর: নতুন আক্রান্ত ১১৬২, মৃত ৫ জন”

image 23

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩।

রোববার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে রবিবার (২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত দেশে ১১৬২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৪৩৬ জন, ঢাকা বিভাগের শহরগুলোর বাইরে ৭৬ জন, বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, খুলনা বিভাগে ১৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, রাজশাহী বিভাগে ৯৮ জন, রংপুর বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন।

এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ৭১,৬৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।