ভারী বৃষ্টিতে থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২

image 153

থাইল্যান্ডে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। সোমবার পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন করে আরও প্রাণহানির তথ্য জানায় দেশটির সরকার।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে—উত্তরাঞ্চলের ছয়টি, মধ্যাঞ্চলের আটটি, উত্তরপূর্বাঞ্চলের চারটি এবং পূর্বাঞ্চলের একটি প্রদেশে বন্যার তাণ্ডব চলছে।

সব মিলিয়ে ১৯টি প্রদেশের প্রায় সাড়ে তিন লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে উত্তরাদিত ও আয়ুথায়া প্রদেশে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে থাই সরকার। এর আগে সোমবার প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল দুর্যোগ মোকাবেলায় জরুরি ত্রাণ তৎপরতা চালুর নির্দেশ দেন।