সদরঘাট পাইকারি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

image 101

রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, সকাল ৮টা ৫ মিনিটে সদরঘাট পাইকারি বাজারে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪৮ মিনিটের প্রচেষ্টায় সকাল ৮টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

লিমা খানম আরও জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।