
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন স্বতন্ত্র জিএস প্রার্থী আরাফাত চৌধুরী। এ অভিযোগের প্রতিকার চেয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেছেন। আরাফাতের দাবি, ভোটগ্রহণে নানা অনিয়ম ও কারচুপি হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।


