ফটিকছড়িতে ছেলের হাতে বাবা খুন!

web 1

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, শাহাচৌমুহনী এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মোবারক নামে এক যুবকের বিরুদ্ধে নিজ পিতাকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মোবারক তার বাবার সঙ্গে কোনো বিষয় নিয়ে বিবাদের একপর্যায়ে নির্মমভাবে তাকে হত্যা করে এবং পরে লাশ পুকুরের পানিতে ফেলে দেয়। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

অমানবিক এই ঘটনায় হতবাক হয়ে যায় স্থানীয় বাসিন্দারা। পরে তারা মোবারককে ধরে পুলিশে সোপর্দ করেন বলে জানিয়েছে সূত্র।

popup 3

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।