মঞ্চে বক্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির

web 2

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশের শেষ দিকে বক্তব্য দিতে উঠে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান।

শনিবার (১৯ জুলাই) বিকেলে যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন, তখন একপর্যায়ে বলেন,
“২৪-এ আন্দোলনটা না হলে আজ যারা বিভিন্ন দাবি-দাওয়া তুলছেন তারা কোথায় থাকতেন? অতএব আসুন তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তা অবজ্ঞা না করি। তাদের শিশু বলে যেন তুচ্ছ-তাচ্ছিল্য না করি। অহংকারভরে অন্য দলকে তুচ্ছ-তাচ্ছিল্য না করি। যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, যারা পারবেন না, তাহলে বুঝতে হবে ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে।”

এই বক্তব্যের কিছুক্ষণ পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে মঞ্চে থাকা অন্যান্য নেতাকর্মীরা তাকে ধরে ফেলেন এবং সহযোগিতা করেন। পুরো উদ্যানে মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে।

popup 4

তবে দ্রুত সাড়া দিয়ে নিজেকে সামলে নেন ডা. শফিকুর রহমান এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মঞ্চেই বসে আবার বক্তব্য চালিয়ে যান।

তার এই মনোবল ও দ্রুত ফিরে আসা নেতাকর্মীদের মধ্যে স্বস্তির বাতাস বইয়ে দেয়।