‘সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন, দালালদের কবর রচনার আজকেই শেষ দিন’

image

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি পথসভায় হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মী ও ছাত্রলীগের সদস্যদের বিরুদ্ধে। আজ বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ অভিযোগ করেন।

সারজিস আলম বলেন, “গোপালগঞ্জে সরকার সমর্থিত দালাল চক্র আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। অথচ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কোনো প্রতিরোধ না করে কেবল দাঁড়িয়ে থেকে দর্শকের ভূমিকা পালন করেছে।”

তিনি আরও বলেন, “আমরা যদি এই হামলা থেকে বেঁচে ফিরতে পারি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব। আর না পারলে হয়তো ফিরব না।”

popup 1

এ সময় সারজিস দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষদের প্রতি আহ্বান—আপনারা গোপালগঞ্জে ছুটে আসুন। এখানকার বিবেকবান ছাত্র জনতাকে জেগে উঠতে হবে। আজই সময়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।”