
গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন মোট ৩৬৪ জন।
একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯০,২৬৪ জন।
রোববার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের বিভাজন হলো—
- বরিশাল বিভাগ: ৮৩ জন
- চট্টগ্রাম বিভাগ: ১৩৪ জন
- ঢাকা বিভাগ (সিটি করপোরেশন ছাড়া): ১২১ জন
- ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১২৯ জন
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৮১ জন
- খুলনা বিভাগ (সিটি করপোরেশন ছাড়া): ১১২ জন
- ময়মনসিংহ বিভাগ: ৪৪ জন
- রাজশাহী বিভাগ: ৪৮ জন
- সিলেট বিভাগ: ৭ জন
এই সময়ে ১,১১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৮৭,৪৪২ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন।