
দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়নে লটারি অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা রক্ষায় সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের বাছাই করে এই লটারি করা হয়। ইউনিট প্রধানদের পাঠানো তালিকার ভিত্তিতেই ওসিদের নাম চূড়ান্ত হয়।
নতুন পদায়নে জেলা পর্যায়ের ৫২৭ থানার জন্য ওসি নির্ধারণ করা হলেও মেট্রোপলিটন এলাকার ১১০ থানায় লটারি হয়নি—এসব থানায় অভ্যন্তরীণভাবে কমিশনাররা ওসি পদায়ন করবেন।
রেঞ্জভিত্তিক পদায়ন:
- ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানা
- চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানা
- খুলনা রেঞ্জে ১০ জেলায় ৬৪ থানা
- ময়মনসিংহ রেঞ্জে ৪ জেলায় ৩৬ থানা
- বরিশাল রেঞ্জে ৬ জেলায় ৪৬ থানা
- সিলেট রেঞ্জে ৪ জেলায় ৩৯ থানা
- রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানা
- রংপুর রেঞ্জে ৮ জেলায় ৬২ থানা
পুলিশ সদর দপ্তর জানায়, দেশে মোট ৬৩৯টি থানা রয়েছে—এর মধ্যে ৫২৭টি জেলা পর্যায়ের এবং ১১০টি মেট্রোপলিটন এলাকায়।
এর আগে, গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৬৪ জেলার এসপিদেরও লটারির মাধ্যমে পদায়ন করা হয়।