মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী বিমানে অগ্নিকাণ্ডে আহতদের খোঁজ নিতে শনিবার (২৬ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
তিনি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসিরউদ্দিনের কাছ থেকে দুর্ঘটনার বিস্তারিত এবং রোগীদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। পরিচালক জানান, আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ৪ জন ক্রিটিক্যাল, ৯ জন সিভিয়ার ও ২৩ জন ইন্টারমিডিয়েট ক্যাটাগরির রোগী চিকিৎসাধীন।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ করছে সরকার এবং কিছু সরঞ্জাম সিঙ্গাপুর থেকে আনা হয়েছে। দুর্ঘটনার শুরুতে রোগী স্থানান্তরে অ্যাম্বুলেন্স সংকট ছিল বলেও জানানো হয়।
প্রধান উপদেষ্টা মানসিক সুস্থতা ও ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের ওপর জোর দেন এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
হাসপাতাল পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।