
রাজধানীর শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা এবং কী উদ্দেশ্যে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। সোমবার (১০ নভেম্বর) ভোরে শাহজাদপুরের বাশতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম সময় সংবাদকে জানান, ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, আগুনে বাসটির কিছু অংশ পুড়ে গেছে। তবে ঘটনায় কেউ হতাহত হননি।
এদিকে, কে বা কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
👉 সম্পর্কিত খবর:
- মানিকগঞ্জে পার্কিং করা স্কুলবাসে আগুন
- মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় গ্যারেজে আগুন