ইরানকে শক্তিশালী করছে মার্কিন চাপ

image 15

যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে: বিশেষজ্ঞ সতর্ক

ট্রাম্প প্রশাসন ইরানের ওপর সামরিক চাপ, নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ অস্থিরতার মাধ্যমে দেশটিকে দুর্বল করতে চাইলেও কৌশলটি উল্টো ফল দিতে পারে বলে সতর্ক করেছেন ইরান বিষয়ক বিশেষজ্ঞ ইভান সাশা শিহান।

ওয়াশিংটনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বাড়িয়ে শাসকগোষ্ঠীকে দুর্বল করতে চাইলেও বাস্তবে এতে সরকার আরও সংহত হতে পারে। অতীত অভিজ্ঞতা দেখিয়েছে, দীর্ঘমেয়াদি বাইরের চাপেও ইরানের রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে।”

গত ডিসেম্বরের শেষ দিকে ইরানের মুদ্রা ধসের পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুযায়ী এতে ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যদিও ইরান সরকার স্বীকার করেছে প্রায় তিন হাজার মৃত্যুর কথা। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জোরদার করেছে এবং সামরিক উপস্থিতি বাড়িয়েছে।