দেশের সব কলেজে অত্যন্ত জরুরি নির্দেশনা

image 365

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ এবং মূল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করেছে।

বুধবার, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশ করতে হবে। এছাড়া মূল পরীক্ষার ফরম পূরণের কাজ ১ মার্চ থেকে শুরু হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধানকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে বিষয়টি অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।