ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ সদস্য নিহত

image 168

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতুর কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কায়েদ উদ্দিন। তারা দুজনই পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবি শাখায় কর্মরত ছিলেন।

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে কুষ্টিয়ামুখী সড়কে যাওয়ার সময় তারা দুর্ঘটনার শিকার হন। ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান পেছন দিক থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

পরে নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট মর্গে পাঠানো হয়েছে।