রাষ্ট্রপতি পদে সম্ভাব্য দুই প্রার্থীর নাম আলোচনায়

বঙ্গভবন-ফাইল ছবি

নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো আলোচনা চলছে। বিভিন্ন মহলে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়েও চলছে নানা জল্পনা।

বিএনপির অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি পদে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন-এর নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে এবং সরকার গঠনের পথে এগোচ্ছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের পর মন্ত্রিসভা গঠনের পাশাপাশি রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীদের বিষয়েও দলের মধ্যে মতবিনিময় হচ্ছে।