
ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, স্ত্রীর পরিবারের ধাওয়া অভিযোগে
রাজধানীর কলাবাগান এলাকায় ছয়তলা ভবন থেকে মো. শহিদুল ইসলাম (২৫) নামে এক যুবক পড়ে মারা গেছেন। ঘটনা শনিবার রাতে ঘটে। নিহতের মরদেহ ময়ানাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, শহিদুল ইসলাম স্ত্রীর পরিবারের ধাওয়ায় ভয় পেয়ে ছাদ থেকে পড়ে মারা যান। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার দক্ষিণ মাঝপাড়া গ্রামের এবং বর্তমানে কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় বড় ভাইয়ের বাসায় বসবাস করছিলেন।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, শহিদুল ফেসবুকের মাধ্যমে নারায়ণগঞ্জের হাসি (১৪) নামে এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ১১ ফেব্রুয়ারি তিনি ওই কিশোরীকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসেন এবং পরবর্তীতে পরিবারের সমঝোতায় তাদের বিয়ে দেওয়া হয়।