আজও ডেঙ্গুতে ৬ জনের মৃ’ত্যু, হাসপাতালে ১,১৯৫ জন ভর্তি।

image 143

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,১৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৯ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে এবং ১,১৯৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ২৭৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৫৯ জন, রাজশাহী বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ১১৩ জন এবং আরও ৯ জন রাজশাহী বিভাগের অন্যান্য অঞ্চলে ভর্তি হয়েছেন।

একই সময়ে সারা দেশে ১,১০৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৪,৮৯৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮,৫৪৩ জন, যাদের মধ্যে ৩১৩ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,০১১১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ১,৭০৫ জনের এবং আক্রান্তের সংখ্যা ছিল ৩,২১,১৭৯ জন।