ধানের শীষ আপনাদের সঙ্গে আছে”: নৌকার সমর্থকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল

image 158

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ‘ধানের শীষ’ ও আওয়ামী লীগের ‘নৌকা’। তবে এবারের নির্বাচনে নৌকা থাকছে না। কারণ নৌকার মূল মাঝি সবাইকে ফেলে দিয়ে চলে গেছেন, বর্তমানে তিনি ইন্ডিয়ায় আছেন।’ তিনি ভোটারদের আশ্বস্ত করেছেন যে, ‘আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশেই আছে।’

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল নৌকার সমর্থক ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।’

তিনি দেশের জনগণকে জানিয়ে দেন, আট দল পিআর (প্রতিনিধিত্বমূলক অংশ) চাপিয়ে দিতে চেষ্টা করছে। তবে বিএনপি তাদের এই প্রয়াস মেনে নেবে না। ফখরুল বলেন, ‘আগে ভোটে জেতেন, তারপর পিআর বাস্তবায়ন করুন। জোর করে জনগণের ওপর কিছু চাপিয়ে দিলে আমরা তা মানব না।’