
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী মনে করেন, শেখ হাসিনার পতনের কারণ আল্লাহর গজব। তিনি বলেন, বিএনপি, জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক শক্তির কারণে এটি হয়নি; বরং এটি আল্লাহর অসন্তুষ্টির ফল।
রোববার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সংলাপে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার এবং কমিশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের সাংবিধানিক অবস্থান স্মরণ করিয়ে দিয়ে কাদের সিদ্দিকী বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। তখন সরকারের দায়িত্ব হলো শুধু ইসির সিদ্ধান্ত মেনে চলা। তিনি আরও বলেন, গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে করার সিদ্ধান্ত বড় অসঙ্গতি সৃষ্টি করতে পারে। যদি ৭০–৮০ শতাংশ ভোটার গণভোটে অংশ না নেন, তবে নির্বাচনই ঝুঁকির মুখে পড়বে। অতীতে সরকার নির্বাচন কমিশনের ইচ্ছা পূরণ করেছে, যা খুবই খারাপ ছিল। এখন বর্তমান ইসির কাছে সুযোগ এসেছে।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ১৫ মাস হলো সরকারের ডাকে অংশগ্রহণ করেননি, নির্বাচনের আগে যাওয়া প্রশ্নেরই নয়।
এছাড়া, ক্ষমা না চাওয়ায় জামায়াতকে কোনো সম্মান না দেওয়ার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, খেলাফত আন্দোলনসহ সব ইসলামপন্থি দলকে সম্মান করেন, তবে জামায়াতে ইসলামীকে তিনি সম্মান করতেন, যদি তারা মুক্তিযুদ্ধে বিরুদ্ধাচরণের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে থাকত।