আগামী বছর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে 

image 188

আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা শর্তে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ যেসব শিক্ষার্থী ২০২৫ সালের অকৃতকার্য বিষয় বা বিষয়গুলোতে অংশ নিতে চান, তাদের ২৪ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বরাবরে সাদা কাগজে আবেদন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্বাচনি পরীক্ষার ফল ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করবে।

বিলম্ব ফিসসহ ফরম পূরণ অনলাইনে ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত করা যাবে। অনলাইন ফি ১৮ জানুয়ারি পর্যন্ত ১০০ টাকা অতিরিক্ত বিলম্ব ফিসসহ জমা দেওয়া যাবে।

নিয়মিত শিক্ষার্থীদের ফরম পূরণ ফি বিভাগভেদে নিম্নরূপ:

  • বিজ্ঞান বিভাগ (৪র্থ বিষয়সহ): ২,৪৩৫ টাকা
  • ব্যবসায় শিক্ষা বিভাগ (৪র্থ বিষয়সহ): ২,৩১৫ টাকা
  • মানবিক বিভাগ (৪র্থ বিষয়সহ): ২,৩১৫ টাকা