মনোনয়নপত্র বাতিল তাসনিম জারার

image 14

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করার পর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া ডা. তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় চিকিৎসক। তিনি তাঁর চাকরি থেকে বছরে ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা আয় করেন। এছাড়া দেশের বাইরে তাঁর ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড আয় রয়েছে। আয়কর হিসেবে তিনি ৩৪ হাজার ৫৭ টাকা পরিশোধ করেছেন।