বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের পথে ছাত্র-জনতা

image 243

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করতে চলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে, আবারও বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে রওয়ানা দিয়েছে ছাত্র-জনতা। তবে পুলিশ তৎক্ষণাৎ বেরিকেট দিয়ে তাদের পথ আটকে দিয়েছে।

এই সময়ে আন্দোলনকারীরা সেখানে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করে। তারা জানিয়েছেন, দেশে স্বৈরাচারের কোনো অস্তিত্ব তারা কখনোই থাকতে দেবে না।