সন্ধ্যায় দেশে ফিরছেন নুরুল হক নুর

image 48

সন্ধ্যায় দেশে ফিরছেন নুরুল হক নুর

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফিরছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি জানান, নুরুল হক নুর আজ সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

এর আগে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, সিঙ্গাপুরে ১২ দিন অবস্থানকালে নুরুল হক নুর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করান। উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর তিনি সেখানে যান। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক—বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। দেশে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হয়।