
আপন শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করেছেন জামাই, সাতক্ষীরায় চাঞ্চল্য
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা এলাকার ইন্দ্রনগর গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম (পিতা: মোসলেম উদ্দিন গাজী) নিজের শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলামের সঙ্গে শ্যামনগর উপজেলার নকিপুর এলাকার জাকির হোসেনের বড় মেয়ের বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে। অভিযোগ রয়েছে, পরবর্তীতে রবিউলের সঙ্গে তার শাশুড়ি নাজমুন নাহারের (পিতা: কামরুল গাজী, গ্রাম: দেওয়াল সংকরকাটি, কাশিমাড়ি, শ্যামনগর) ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন।
পরিবারের দাবি, বাড়ি ছাড়ার পর নাজমুন নাহার তার মেয়েকে ফোন করে জানান, তিনি নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজের পথ নিজেই বেছে নিয়েছেন।
এদিকে শ্বশুর জাকির হোসেন (পিতা: অজেদ আলী গাজী, গ্রাম: বাদঘাটা, নকিপুর, শ্যামনগর, সাতক্ষীরা) জানান, এ ঘটনার পর তিনি তিন মেয়ে ও বড় মেয়ের সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন। তিনি তাদের সন্ধান পেলে যোগাযোগ করার জন্য সবার কাছে অনুরোধ করেছেন।
এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে 01339891628 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।