শহিদুল আলমের সাহসী পদক্ষেপ ‘বিবেকের গর্জন’: তারেক রহমান

image 51

শহিদুল আলমের পদক্ষেপ সংহতির প্রতীক ও বিবেকের গর্জন: তারেক রহমান

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমের অংশগ্রহণকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৪ অক্টোবর) রাত ১টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, শহিদুল আলমের এই সাহসী উদ্যোগ শুধু সংহতির প্রকাশ নয়, বরং এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন—বাংলাদেশের মানুষ কখনও অন্যায় ও নিপীড়নের কাছে মাথা নত করে না।

তারেক রহমান আরও জানান, ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামে বিএনপি সবসময় পাশে রয়েছে। তিনি বলেন, “বিএনপি শহিদুল আলমের সঙ্গে এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে আজীবন থাকবে।”

উল্লেখ্য, সম্প্রতি মানবিক সহায়তা নিয়ে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দেন শহিদুল আলম। ইসরায়েলের বাধা সত্ত্বেও বিশ্বব্যাপী শান্তিপ্রিয় মানুষ এই উদ্যোগকে সংহতির প্রতীক হিসেবে দেখছেন।