সারজিস আলমের বিরুদ্ধে মামলা

image 27

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরে মানহানির মামলা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর সিএমএম কোর্টে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এই মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। এ ঘটনায় গাজীপুর সিএমএম কোর্টে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী তানভীর সিরাজ জানান, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হলেও সারজিস আলম বিষয়টি না জেনে বিএনপিকে দায়ী করে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেন। দলের নির্দেশনা অনুযায়ী তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চ মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট গাজীপুরের চৌরাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত দৈনিক প্রতিদিনের কাগজ-এর প্রতিনিধি তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। পরে ফেসবুকে দেয়া এক পোস্টে সারজিস আলম দাবি করেন, তুহিন হত্যার সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত—যা থেকেই এই মামলার সূত্রপাত।