ট্রাম্পের স্টাইল অনুযায়ী নিবন্ধিত রিপাবলিকান পার্টি, প্রতীক হাতি

image 535

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির আদলে বাংলাদেশে নতুন দল হিসেবে নিবন্ধিত হলো বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। দলটির প্রতীক হিসেবে নির্বাচিত হয়েছে হাতি, যা ডোনাল্ড ট্রাম্পের দলের প্রতীকেও ব্যবহৃত হয়।

রোববার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) দলের চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ প্রদান করে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশ অনুযায়ী ২৩ জুলাই থেকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিধান অনুযায়ী বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে (বিআরপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করা হয়েছে। দলটির জন্য হাতি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে এবং নিবন্ধন নম্বর দেওয়া হয়েছে ৫৭।

পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় বলেন, “গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি।”