
আগামী ১২ ডিসেম্বর শুরু হচ্ছে যুব এশিয়া কাপ। আট দলের এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) গত বুধবার (৩ ডিসেম্বর)। উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে ১২ ডিসেম্বর, তবে বাংলাদেশ খেলতে নামবে পরদিন, ১৩ ডিসেম্বর।
গতবারের মতো এবারও ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাকি তিন প্রতিপক্ষ আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। অন্যদিকে, ‘এ’ গ্রুপে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এ গ্রুপের অন্য দুটি দল সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১২ ডিসেম্বর খেলবে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। আর ১৩ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।