‘প্রস্তুত হ রাজাকার’ লিখে এনসিপিনেতাকে হুমকি

image 17

রাজশাহীতে এনসিপির এক নেতাকে ভয়ভীতি দেখাতে চিরকুটে লেখা হয়েছে ‘প্রস্তুত হ রাজাকার’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির নেতা খালিদ হাসান মিলুকে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। হুমকিতে লেখা ছিল, ‘প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ সঙ্গে তাদের বাড়িতে কাফনের কাপড়ও পাঠানো হয়।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে এই ঘটনা ঘটে। খালিদ হাসান মিলু জানান, তিনি বাসায় ফেরার পর জানালার কাছে একটি আগুন জ্বলতে দেখে প্রতিবেশীদের ডেকে আনেন। পরে সেখানে পুলিশের উপস্থিতিতে একটি পলিথিন খুলে দেখা যায়, তার ভিতরে কাফনের কাপড় ও চিরকুট ছিল। দুর্ভাগ্যবশত, বাড়ির চারপাশ বৃষ্টির কারণে ভেজা থাকায় আগুন ছড়ায়নি।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে এবং অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কাজ চলছে।

এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে এখনও সন্ত্রাসীরা এমন হুমকি দিচ্ছে। আমরা থানায় জিডি করবো।’