২ দিনে নির্বাচনের পর দুই শতাধিক সহিংসতার ঘটনা: এইচআরএসএস

 

নির্বাচনের পরের দুই দিনে দুই শতাধিক সহিংসতা: এইচআরএসএস

নির্বাচনের পর দুই দিনে ৩০ জেলায় দুই শতাধিক সহিংসতা: ৩ জন নিহত, ৩ শতাধিক আহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দেশের ৩০টি জেলায় দুই দিনেই দুই শতাধিক সহিংস ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় তিনজন নিহত এবং তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

রোববার জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এই তথ্য প্রকাশ করে। সংস্থার নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম জানান, সহিংসতায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক নিহত হয়েছেন, আর ময়মনসিংহে একটি শিশু মারা গেছে। এছাড়া নোয়াখালীতে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে।

এইচআরএসএসের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সহিংসতায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা জড়িত। এছাড়া এই দুই দিনে ৩৫০টির মতো ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ও ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।