১৫ দিনে প্রবাসীদের রেমিট্যান্স ১৭,৫০৭ কোটি টাকা

image 395

চলতি অক্টোবরের প্রথম ১৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭,৫০৭ কোটি (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন জানান, গত বছরের অক্টোবরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় ছিল ১৩১ কোটি ডলার। অর্থাৎ এই বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১২ কোটি ৫০ লাখ ডলার বা ৯.৬০ শতাংশ।

এছাড়া, চলতি বছরের ১ জুলাই থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় দাঁড়িয়েছে ৯০২ কোটি ১০ হাজার ডলার। গত বছর একই সময়ে প্রবাসী আয় ছিল ৭৮৬ কোটি ৩০ লাখ ডলার। এই হিসেবে ১ জুলাই থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ১১৫ কোটি ৮০ লাখ ডলার বা ১৪.৮০ শতাংশ।