নড়িয়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার হয়েছেন

image 125

নড়িয়া থানা পুলিশের তথ্যমতে, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জুলিয়া হাসান পারুল অনলাইনে দলটির পক্ষে সক্রিয় ছিলেন এবং গোপনে বৈঠক আয়োজনের মাধ্যমে সংগঠন পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছিলেন। এছাড়া গত ২০ জুলাই আওয়ামী লীগের ডাকা হরতালের সময় নড়িয়ার মাঝিরহাট এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে অবরোধ সৃষ্টি ও গাছ পোড়ানোর ঘটনাতেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে।

ওই ঘটনার পর দায়ের করা মামলায় সোমবার ভোরে ফতেজঙ্গপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যুব মহিলা লীগ নেত্রী জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।