
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।
শনিবার ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সালের মধ্যে বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে বেঈমানি করেছে এবং সেই রক্তকে ব্যবহার করে খেলা করেছে। জুলাই বিপ্লবের সময় তারা আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে সেই পুরনো ইতিহাস উন্মোচন করেছে। সুতরাং নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ।”
তিনি আরও জানান, “জাতীয় পার্টি নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, এ বিষয়ে আইনগত দিক যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”