মোদির চিঠি সরাসরি তারেক রহমানের কাছে পৌঁছে গেছে: জয়শঙ্কর

image 265

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করবে।

বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেসবুকে এক পোস্টে জয়শঙ্কর এ কথা জানান।

জয়শঙ্কর লিখেছেন, ঢাকা পৌঁছানোর পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তার কাছে পৌঁছে দিয়েছেন এবং ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

তিনি আরও লিখেছেন, তাঁর বিশ্বাস খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ ভবিষ্যতে ভারত-বাংলাদেশ অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

জয়শঙ্কর খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় সংক্ষিপ্ত সফরে এসে আজ দুপুড়ে সাক্ষাৎ করেন এবং বিকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জয়শঙ্কর প্রথম ভারতীয় মন্ত্রী, যিনি ঢাকায় আসেন।