কৃষকের কেটে রাখা ১০ কাঠা জমির ধান পুড়িয়ে দিয়েছে দু’র্বৃ’ত্ত’রা।

image 393

শোরের ঝিকরগাছা উপজেলায় দুর্বৃত্তরা কৃষক রাজু আহমেদের কাটা ১০ কাঠা ধান পুড়িয়ে দিয়েছে। রাজু এই জমি বন্ধক নিয়ে কষ্ট করে চাষাবাদ করেছিলেন এবং ধান কেটে শুকানোর জন্য স্তূপ করে রেখেছিলেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে শংকরপুর-কুলবাড়ীয়া মাঠে দুর্বৃত্তরা আগুন দেয় এবং মুহূর্তেই সব ধান পুড়ে ছাই হয়ে যায়।

গ্রামবাসীরা জানায়, রাজু আহমেদ পেশায় ভাঙাড়ি ব্যবসায়ী। সংসারের খরচ চালাতে অতিরিক্ত আয়ের আশায় তিনি বন্ধক নেওয়া জমিতে ধান চাষ করছিলেন। পূর্ব শত্রুতার কারণে কেউ ইচ্ছাকৃতভাবে এই ক্ষতি করেছে বলে গ্রামের ধারণা।

কান্নাজড়িত কণ্ঠে রাজু বলেন, “আমি অনেক কষ্টে এই ধান চাষ করেছি। আজ ভোরে মাঠে গিয়ে দেখি কিছুই নেই। এটি ছিল পুরো মৌসুমের একমাত্র সম্বল। আমি নিঃস্ব ও দিশেহারা। যারা আমার এত বড় ক্ষতি করেছে, তাদের বিচার চাই।”

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ দাখিল হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।