এদিকে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে শাখা কেন্দ্রীয় ছাত্রশিবির।

image 133

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়া ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার আশু সুস্থতা কামনায় শাখা কেন্দ্রীয় ছাত্রশিবির দোয়া মাহফিলের আয়োজন করেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি জীবন–মৃত্যুর সঙ্কটময় অবস্থায় লড়ছেন। তার মাথার ভেতরে থাকা গুলিটি এখনো অপসারণ করা যায়নি। ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, হাদির অবস্থা অত্যন্ত গুরুতর এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

চিকিৎসকেরা জানান, গুলিবিদ্ধ অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে আনার সময় হাদির অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। শকে চলে যাওয়ায় দ্রুত সিপিআর দেওয়া হয় এবং সাময়িকভাবে রক্তচাপ স্থিতিশীল করা সম্ভব হয়। এরপরও তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জুমার নামাজের পর বিকেল ২টা ২৫ মিনিটের দিকে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে এসেছিল।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী বলেন, নির্বাচনী প্রচারণার সময়ই হাদির ওপর হামলা হয়। এদিকে নিরাপত্তাজনিত কারণে ঢামেকের জরুরি বিভাগের সামনে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট আরও সংবাদ:

  • হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ জবি শিবিরের
  • হাদির ওপর হামলার নিন্দায় ছাত্রশিবির সভাপতির বক্তব্য
  • অভ্যুত্থান-পরবর্তী ক্যাম্পাসে ছাত্রদলের সহিংসতার অভিযোগ নিয়ে শিবিরের বিবৃতি
  • দুর্বৃত্তের গুলিতে শিবির নেতার বাবা নিহত
  • আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের বৈষম্য দূরীকরণের দাবি ইবি শিবিরের
  • শিবিরের বাস আকৃতির ফটোফ্রেম ভাঙচুর ইস্যু নিয়ে প্রশ্ন