খালেদা জিয়াকে জুলাই সনদে স্বাক্ষরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে”

image 393

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশনের একটি প্রতিনিধি দল তার হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দেয়।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দার

এর আগে, নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার রাতেই খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।