জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্যের পদত্যাগ

image 56

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য, অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন। শনিবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে শুক্রবার রাতে কমিশনের আরেক সদস্য, অধ্যাপক মাফরুহী সাত্তার সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন। তিনি অভিযোগ করেন, জাকসু নির্বাচন চলাকালে উত্থাপিত নানা অভিযোগের সুরাহা না করেই ভোট গণনা প্রক্রিয়া অব্যাহত রাখায় তিনি কমিশনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।