
ইফতেখার হোসাইন, প্রতিবেদক :
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে তিনি তার পদত্যাগপত্রে সাক্ষর করেন এবং তা জমা দেন।
এ খবর প্রকাশের পর থেকেই অনেকে জানতে চাচ্ছেন, তার পদত্যাগের মুহূর্ত কেমন ছিল। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমেও সে সময়ের ছবি বা ভিডিও খুঁজেছেন।
পরে প্রধান উপদেষ্টার অ্যাসিসটেন্ট প্রেস সেক্রেটারি নাঈম আলী তার ফেসবুক অ্যাকাউন্টে সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেন। ছবিগুলোর মধ্যে একটিতে দেখা যাচ্ছে, নাহিদ ইসলাম পদত্যাগপত্রে সাক্ষর করছেন। আরও দুটি ছবিও আপলোড করা হয়। ছবি প্রকাশের পর থেকেই অনেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার নতুন পথচলার সফলতা কামনা করেছেন।
/হ্যাভেন টিভি ডট প্রেস
