নামাজরত অবস্থায় ফিলিস্তিনির ওপর ইসরায়েলি বাহিনীর গাড়িচাপা

image 233

রাস্তার পাশে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করছিলেন এক ফিলিস্তিনি যুবক। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্য একটি চার চাকার এটিভি গাড়ি দিয়ে নামাজরত ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, কোমরে অস্ত্র ঝুলিয়ে এটিভি গাড়ি চালিয়ে আসা ওই ইসরায়েলি সেনা রাস্তার পাশে নামাজরত ফিলিস্তিনি যুবককে সজোরে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে পড়ে যান। ঘটনার পর সংশ্লিষ্ট ইসরায়েলি সেনার চাকরি বাতিল করা হয় এবং তার অস্ত্রও কেড়ে নেওয়া হয়েছে।

তবে ঘটনার পরও ওই সেনা নামাজরত ফিলিস্তিনিকে এলাকা ছেড়ে চলে যেতে চিৎকার করতে থাকেন।

এ ঘটনায় আহত ফিলিস্তিনি যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও গুরুতর কোনো আঘাত না পাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।