আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ৫ মাস পর চার নভোচারীর নিরাপদ প্রত্যাবর্তন

image 12

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায় পাঁচ মাস অবস্থানের পর চার নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। শনিবার (৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল অবতরণ করে।

নাসা জানায়, নভোচারীরা হলেন মার্কিন মহাকাশচারী অ্যান ম্যাকক্লেইন ও নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ। তারা ‘ক্রু-১০’ নামে পরিচিত এই মিশনে মহাকাশে ১৪৬ দিন কাটিয়ে ২০০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন। এসব গবেষণার মধ্যে উদ্ভিদের বৃদ্ধি ও মাধ্যাকর্ষণের প্রভাবে কোষের প্রতিক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল।

আইএসএস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ড্রাগন ক্যাপসুলটি প্রায় ১৮ ঘণ্টায় পৃথিবীতে ফেরে। বায়ুমণ্ডলে প্রবেশের সময় ক্যাপসুলের তাপমাত্রা ১,৯২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তখন এর গতি ছিল ঘণ্টায় ২৮,১০০ কিলোমিটার, যা প্যারাসুটের মাধ্যমে ধীরে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় নামানো হয়।

অবতরণের পর স্পেসএক্সের উদ্ধারকারী জাহাজ ক্যাপসুলটি সমুদ্রে থেকে তুলে আনে। এ সময় কয়েক মাস পর প্রথমবারের মতো নভোচারীরা পৃথিবীর তাজা বাতাস গ্রহণের সুযোগ পান। নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের অধীনে মহাকাশ স্টেশনে দশম ক্রু রোটেশন মিশনের মাধ্যমে এই অভিযান সম্পন্ন হলো।আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায় পাঁচ মাস অবস্থানের পর চার নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। শনিবার (৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল অবতরণ করে।

নাসা জানায়, নভোচারীরা হলেন মার্কিন মহাকাশচারী অ্যান ম্যাকক্লেইন ও নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ। তারা ‘ক্রু-১০’ নামে পরিচিত এই মিশনে মহাকাশে ১৪৬ দিন কাটিয়ে ২০০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন। এসব গবেষণার মধ্যে উদ্ভিদের বৃদ্ধি ও মাধ্যাকর্ষণের প্রভাবে কোষের প্রতিক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল।

আইএসএস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ড্রাগন ক্যাপসুলটি প্রায় ১৮ ঘণ্টায় পৃথিবীতে ফেরে। বায়ুমণ্ডলে প্রবেশের সময় ক্যাপসুলের তাপমাত্রা ১,৯২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তখন এর গতি ছিল ঘণ্টায় ২৮,১০০ কিলোমিটার, যা প্যারাসুটের মাধ্যমে ধীরে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় নামানো হয়।

অবতরণের পর স্পেসএক্সের উদ্ধারকারী জাহাজ ক্যাপসুলটি সমুদ্রে থেকে তুলে আনে। এ সময় কয়েক মাস পর প্রথমবারের মতো নভোচারীরা পৃথিবীর তাজা বাতাস গ্রহণের সুযোগ পান। নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের অধীনে মহাকাশ স্টেশনে দশম ক্রু রোটেশন মিশনের মাধ্যমে এই অভিযান সম্পন্ন হলো।