জাতীয় নির্বাচন শেষে ইজতেমা হবে: ধর্ম উপদেষ্টা

image 16

আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরই তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগের দু’পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ইজতেমার তারিখ চূড়ান্ত করতে দুই পক্ষের সঙ্গে আরও আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।