
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১ ও ২ টাকার ধাতব মুদ্রা বা কয়েন গ্রহণে অনীহা প্রকাশ করা আইনত অপরাধ।
কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) বুধবার (১৫ অক্টোবর) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বসাধারণকে এ বিষয়ে সতর্ক করেছে।