
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন ও গণভোট একসাথে করালে খরচ বাড়বে, তবে এই বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না।
আজ সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, নির্বাচনের জন্য ইতিমধ্যেই যে বাজেট ধরা হয়েছে, তাতে গণভোটের প্রয়োজনীয়তা এবং প্রবাসীদের ভোটের ব্যবস্থা যোগ করার কারণে কিছুটা বৃদ্ধি হবে।
ড. সালেহউদ্দিন আরও বলেন, নির্বাচন এবং গণভোট দুইদিনে করা অনেক জটিল। তাই একদিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত করাই ভালো, যা বিশ্বের অনেক দেশে প্রচলিত ব্যবস্থা।