ঘুষ গ্রহণের মামলায় জামিন পেলেন লুৎফুজ্জামান বাবর

images 11

ইফতেখার হোসাইন, প্রতিবেদক :

বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির সোবহান হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার বিশেষ জজ-৩ আদালতের বিচারক মো. আবু তাহের তার জামিন মঞ্জুর করেন।

popup

এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মোট ৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৮ মার্চ তারিখ নির্ধারণ করেছেন আদালত

২০০৭ সালে রাজধানীর রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির সোবহান হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়েছিল।

মামলার অন্যান্য আসামিরা হলেন—

  • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
  • তার তৎকালীন এপিএস মিয়া নুর উদ্দিন অপু
  • কাজী সালিমুল হক কামাল
  • বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান
  • বসুন্ধরা গ্রুপের পরিচালক সাফিয়াত সোবহান
  • সাদাত সোবহান
  • আবু সুফিয়ান

/হ্যাভেন টিভি ডট প্রেস